মৃত তারকারাও টুইটারে পেয়েছে ভ্যারিফাইড চিহ্ন

ইলন মাস্ক সম্প্রতি সাবস্ক্রিপশনের বিনিময়ে টুইটারে নীল ভ্যারিফাইড চিহ্ন চালু করার সিদ্ধান্ত নেয়। এরই পরিপ্রেক্ষিতে অনেক অ্যাকাউন্টের নীল ভ্যারিফাইড চিহ্ন সরিয়ে দিতে শুরু করে। অনেক তারকার অ্যাকাউন্টেই আর নীল টিক চিহ্ন নেই। কিন্তু ২০ এপ্রিল থেকে সাবস্ক্রিপশন না নেওয়া অনেক অ্যাকাউন্টেই নীল ভ্যারিফাইড চিহ্ন ফিরিয়ে দেওয়া হয়েছে। ইলন মাস্কই নাকি এই ফি দিয়ে দিচ্ছেন বলে জানিয়েছেন।

কিন্তু টুইটার একটু অদ্ভুত কাজই করে ফেলেছে। এই ভ্যারিফাইড অ্যাকাউন্টের মধ্যে মৃত সেলিব্রিটিরাও আছে। যারা এখন আর জীবিত নেই তাদের অ্যাকাউন্ট কি করে আবার ভ্যারিফাই করা হয় তা সত্যিই চিন্তার। মৃত তারকাদের মধ্যে মাইকেল জ্যাকসন, কোবে ব্রায়ান্ট, বারবারা ওয়াল্টার্স, অ্যান্টনি বোর্দিও, পল ওয়াকারসহ আরও অনেক মৃত তারকার অ্যাকাউন্ট ভ্যারিফাইড দেখাচ্ছে। ২০১৮ সালে খুন হওয়া বিখ্যাত সাংবাদিক জামাল খাসোদিও ৮ মার্কিন ডলার ফি দিয়ে কিভাবে অ্যাকাউন্ট ভ্যারিফাই করলেন তা চিন্তার বিষয় বটে। 

টুইটারের এমন অযৌক্তিক আচরণ অনেকেই মেনে নিতে পারছেন না। কারণ নীল টিক চিহ্ন যে এখন সবার লাগবেই এমন না। আর অনেক বছর ধরে মৃত সেলিব্রিটিরাও অ্যাকাউন্ট ডরম্যান্ট হয়ে ছিল। সব বিবেচনায় এমনটি অনেকের অনুভূতিতে আঘাত আনতে পারে। প্রযুক্তি বিশেষজ্ঞরা জানান, তাদের সাবস্ক্রিপশন প্ল্যানের সুনামের ক্ষেত্রে এটি একটি বড় ধাক্কা হতে পারে।