প্রাকৃতিক উপাদান দিয়ে রূপচর্চার আগ্রহ এখন প্রত্যেকের। হলুদ, নিমপাতা, ঘৃতকুমারী কিংবা অ্যালোভেরা প্রায়ই ত্বকের পরিচর্যায় ব্যবহার করা হয়। কিন্তু প্রাকৃতিক উপাদান ব্যবহারেই ত্বক ভালো থাকবে এই ধারণা একদম ভুল। সঠিকভাবে ব্যবহার না করলে উলটো ক্ষতি হতে পারে ত্বকের। তেমনই দুটি উপকরণ হলুদ ও অ্যালোভেরা।
এই দুটো উপাদান প্রায় প্রত্যেক নারীই ঘরোয়া টোটকা হিসেবে ব্যবহার করেন। কিন্তু এই উপাদান ব্যবহারের কিছু স্বাভাবিক নিয়ম আছে। যা অনুসরণ না করলে ভয়ংকর ক্ষতি হবে ত্বকে। কি সেই নিয়ম? চলুন জেনে নেওয়া যাক।
হলুদ
হলুদের প্যাক লাগানো পর ত্বক রোদের সংস্পর্শে আনা যাবে না। রোদের সংস্পর্শে এলে ত্বক তখন কালো হয়ে যেতে পারে। বাড়িতে যেদিন থাকবেন সেদিনই হলুদের প্যাক ব্যবহার করবেন।
- ত্বকে সরাসরি কাঁচা হলুদ বাটা ব্যবহার করবেন না। কাঁচা হলুদের রস বের করে ফুটিয়ে নিলে ভালো ফল পাবেন।
- শুষ্ক ত্বকে হলুদ ব্যবহারের ক্ষেত্রে দুধের সর বা চিনাবাদাম বেটেও ফুটানো হলুদের রসের সঙ্গে মেশাতে পারেন।
- তৈলাক্ত ত্বকের জন্য মুলতানি মাটি হলুদে মেশাতে পারেন।
অ্যালোভেরা
- অ্যালোভেরা সরাসরি ত্বকে ব্যবহার করবেন না। কারণ অ্যালোভেরায় এক ধরনের এনজাইম থাকে যা ত্বকের মারাত্মক ক্ষতি করে।
- ত্বকের সঙ্গে মানানসই উপকরণের সঙ্গে মিশিয়ে অ্যালোভেরা ব্যবহার করুন।