ফেসবুক লাইভে এসে আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের নিয়ে বিরূপ মন্তব্য করার ঘটনায় সংগীতশিল্পী ইলিয়াস হোসেনের দায়ের করা মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে অভিযোগ আমলে নেয়নি আদালত।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ কে এম জুলফিকার হায়াতের আদালত এ মামলার অভিযোগপত্র গ্রহণের প্রয়োজনীয় উপাদান না থাকায় এ আদেশ দেন। এদিন এ মামলায় অভিযোগপত্র গ্রহণের জন্য দিন ধার্য ছিল।
সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী শামীম আল মামুন বিষয়টি জানিয়েছেন।