স্যামসাং এর ফ্ল্যাগশিপ ফোন কেনার কিছু সুবিধার একটি হলো ভালো কিছু ফিচার পাওয়া যায় সহজেই। এসব ফিচারের মধ্যে গ্যালাক্সি এনহ্যান্স ফোটো এডিটর সম্প্রতি নতুন যুক্ত হয়েছে। ২৫ এপ্রিল স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজে এই অ্যাপটি দেওয়া হয়েছে। নতুন এই অ্যাপটি কৃত্রিম বুদ্ধিমত্তাগত পদ্ধতির ব্যবহারে ছবি এডিট করে দিতে পারে। আপনার ছবি এডিট, ব্রাইটনেস এডজাস্ট করা এবং এইচডিআর ইফেক্ট ইত্যাদি সহজেই দেওয়া সম্ভব হবে। অনেক প্রো লেভেল অ্যাপ যেমন লাইটরুমেও এসব ফিচার পাওয়া যাবে না। নতুন অ্যাপটিতে আসা বিশেষ ফিচারগুলো হচ্ছে:
- ছবি তোলার সময় হাতকাঁপাজনিত কারণে ছবিতে ব্লার এলে তা সরিয়ে দেওয়া।
- কম আলোতে তোলা ছবি উজ্জ্বল করা।
- কোনো ফ্যাব্রিকের ছবি তোলার সময় অপ্রয়োজনীয় প্যাটার্ন সরিয়ে দেওয়া।
- প্রতিচ্ছবি সরিয়ে দেওয়া।
- ছবি দুই থেকে তিনগুণ বড় করা।
ভালো ক্যামেরা সেটের সঙ্গে এমন একটি নতুন সফটওয়ুয়ার অনেক ক্ষমতাই বাড়িয়েছে। এই টুলটি অ্যাপল বা গুগলের ফটোগ্রাফির সঙ্গে টেক্কা দিতেই বানানো হয়েছে। এখন 'র' ইমেজ তোলা এবং এডিট করা যাবে সহজেই। স্যামসাং ইউজাররা অনেকেই চাচ্ছেন এই নতুন অ্যাপটি সবার কাছেই পৌঁছে যাক।