সাভারে ১২ বছর বয়সী এক শিশুকে ধর্ষইের ঘটনায় মো. সাদ্দাম হোসেন (২৬) নামে এক বখাটেকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে সাভারের হেমায়েতপুর শ্যামপুর এলাকায় এ ধর্ষইের ঘটনা ঘটে। আটক সাদ্দাম সাভারের শ্যামপুর এলাকার কুতুব উদ্দিনের ছেলে। সে আগে গাড়িতে হেলপারি করলেও বর্তমানে নেশায় আসক্ত এবং এলাকায় চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীরা জানায়, বৃহস্পতিবার রাতে শিশুটি একটি নির্মাণাধীন দোতলা ভবনের নিচে বসেছিল। হঠাত্ বখাটে সাদ্দাম হোসেন মেয়েটিকে জোর করে ওই ভবনের দোতলায় নিয়ে ধর্ষণ করে। এ সময় শিশুটির চিত্কারে স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে ঘটনাস্থলে গেলে বখাটে সাদ্দাম পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বিষয়টি স্থানীয় ফাঁড়ি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থল থেকে মেয়েটিকে উদ্ধার করে এবং স্থানীয়দের সহায়তায় ধর্ষক সাদ্দামকে আটক করে। সাভার চামড়া শিল্প নগরীর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. সোহেল জানান, ধর্ষক সাদ্দাম হোসেনের বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। শিশুটির স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।