সিরাজগঞ্জে দুই মোটরসাইকেল মুখোমুখ সংঘর্ষে নিহত ২

সিরাজগঞ্জের বেলকুচিতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই আরোহী নিহত হয়েছেন।

বেলকুচি ও সায়দাবাদ আঞ্চলিক সড়কের সুর্বনসাড়া সৈয়দা আমিনা ফিলিং স্টেশন এলাকায় শুক্রবার (২৮ এপ্রিল) দিবাগত রাতে এ দুর্ঘনায় আহত হয়েছেন আরও একজন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার ২ জনকে মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন উপজেলার তামাই কলিয়াপাড়া গ্রামের মুকুল সরকারের ছেলে আল আমিন সরকার (২৩) ও সদর থানার সয়াধানগড়া গ্রামের নাসির উদ্দিনের ছেলে ইউনুছ আলী (৩৫)। 

আহত একই উপজেলার সগুনা গ্রামের মিলনের শিশু বাচ্চা মানিক (৩)।

বেলকুচি থানার ওসি আসলাম হোসেন জানান, উপজেলার সুর্বনসাড়া এলাকায় তেল পাম্পের সামনে দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এঘটনায় দুই মোটরসাইকেলের তিন আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন। আহত মানিকের অবস্থা অবনতি হলে তাকে এনায়েতপুর মেডিকাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।