কৃত্রিম বুদ্ধিমত্তা এজেন্ট পরিচিত করতে চান মার্ক জাকারবার্গ

মেটা যেন সবকিছুতেই সম্ভাবনা দেখছে। এবার তাদের লক্ষ কৃত্রিম বুদ্ধিমত্তার এজেন্ট সবার কাছে পরিচিত করানো। মেটার সিইও মার্ক জাকারবার্গ বিনিয়োগকারীদের কাছে এর সম্ভাবনা তুলে ধরেন। অবশ্য মেটা কিভাবে জেনারেটিভ এআই অ্যাপে ব্যবহার করবে সে সম্পর্কে বিস্তারিত কিছুই জানা যায়নি। তবে এ বছরের শুরুর দিকে কোম্পানিটির আয়ের বিষয়ে তিনি বিস্তারিত ধারণা দিয়েছেন।  

ওয়াল স্ট্রিট ধারণা করেছিল, মেটা এ বছর ৫ দশমিক ৭ বিলিয়ন ডলার আয় করেছে। কিন্তু সব ধারনাকে উড়িয়ে জাকারবার্গ জানালেন এ বছর মেটা ২৮ দশমিক ৬ বিলিয়ন ডলার আয় করেছে। তাছাড়া মাসে রেকর্ড ২ বিলিয়ন ফেসবুক ব্যবহারকারীও তারা সংগ্রহ করেছে। অথচ কদিন আগেও মেটা ২৪ শতাংশ লোকসানে ছিল।

জাকারবার্গ বলেন, 'আমরা এখন হোয়াটস অ্যাপ, ফেসবুক, মেসেঞ্জার, ভিজুয়াল ক্রিয়েশন টুল, ইনস্টাগ্রাম ও ফেসবুক বিজ্ঞাপনের মাধ্যমে চমৎকার অভিজ্ঞতা অর্জন করেছে।'

তিনি এও জানান ব্যবসার কাজ পরিচালনার জন্য এআই এজেন্টের মেসেজ ব্যবহারের মাধ্যমে ব্যবসায়ী ও উদ্যোক্তারা অনেক সুবিধা আদায় করতে পারবে। কাস্টোমার সাপোর্ট হবে আরও ভাল। তার বিশ্বাস সময় যত যাবে ততই মেটাভার্সে এর সংযুক্তি নিশ্চিত হবে। চ্যাটজিপিটি বহুদিন ধরেই টেক জায়ান্টদের জন্য মাথাব্যথা। কোম্পানির নাম বদলের পরে মেটাভার্সের দিকেই ঝুকেছে সবাই। মেটার বিশ্বাস এর প্রতিটি অবকাঠামোরই উচিত কৃত্রিম বুদ্ধিমত্তা সংযুক্ত করা। আপাতত এই প্রস্তাবের পর থেকে বিষয়টি আরও খোলাসা হয়েছে।