সরফরাজকে নিয়ে ভক্তের কটুক্তি, সমালোচনার ঝড়

এমনিতে যাচ্ছেতাই সময় যাচ্ছে পাকিস্তান দলের। বিশ্বকাপে ভারতের বিপক্ষে হারার পর থেকে তোপের মুখে রয়েছ দলটি। এদিকে পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদকে নিয়ে অজ্ঞাত এক ব্যক্তির করা ছোট ভিডিও নিয়ে চলছে ব্যাপক সমালোচোনা। খবর এনডিটিভির।  

ভিডিওতে দেখা যায়, ইংল্যান্ডের একটি শপিংমলে পরিবারসহ পাকিস্তানের অধিনায়ককে। সেখানে অজ্ঞাত এক ব্যক্তি হুট করে সরফরাজের সামনে আসেন। দেখে মনে হতে পারে তিনি সরফরাজের সঙ্গে সেলফি তুলবেন। কিন্তু ঐ ব্যক্তি ভিডিও করেন। সঙ্গে সরফরাজকে উদ্দেশ্য করে বলেন, আপনি শুকরের মত মোটা কেন।    

ভিডিও করার পর ওই ব্যক্তি তা সামাজিক মাধ্যমে পোস্ট করেন। মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। এরপর অজ্ঞাত ওই ব্যক্তি কড়া সমালোচনার মুখে পড়েন।    

শেষমেশ তোপের মুখে পড়ে ওই ব্যক্তি পরবর্তীতে আরও একটি ভিডিও পোস্ট করেন। সেখানে তিনি এমন কর্মকাণ্ডের জন্যে দুঃখ প্রকাশ করেন ও ক্ষমা চান। এছাড়া তিনি নিজে পাকিস্তানি ও পাকিস্তান ক্রিকেট দলের ভক্ত বলে জানান। 

ইত্তেফাক/এসআর