ব্লুস্কাইয়ে জেসন গোল্ডস্মিথ নামে এক ব্যক্তি টুইটারের সাবেক জ্যাক ডোরসিকে একটি প্রশ্ন করে বসেন। তার প্রশ্ন, টুইটার কি মাস্কের অধীনে ভালো আছে? তিনি সোজা জবাব দিয়েছেন, 'না। মাস্ক টুইটারকে ভালোভাবে নেতৃত্ব দিতে পারেননি। বরং মাস্কের উচিত ছিল টুইটার না কেনা।'
অবশ্য তাকে পালটা একটি প্রশ্নও একজন ছুড়ে দিয়েছিল। জ্যাক ডোরসিই বা কেন ছেড়ে দিলেন? তিনি উত্তর দিলেন, পাবলিক কোম্পানি হিসেবে টুইটার টিকে থাকতে পারতো না। সেজন্যই তারা টুইটার ছেড়ে দিয়েছেন।
এই একটি জবাব থেকেই বোঝা যাচ্ছে, টুইটার বহু আগে থেকেই সমস্যায় পড়ছিল। মাস্ক এই সময় আরও বড় সমস্যার মধ্যে আটকে গিয়েছে। এখন টুইটার একের পর এক সমস্যায় মুখ থুবড়ে পড়ার পথে।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস