রোহিতকে হারিয়ে শুরুতেই ভারতের হোঁচট

বিশ্বকাপের ২৮তম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। তবে ব্যাটিংয়ে ভারত শিবিরে প্রথম হানা দেন মুজিবুর রহমান। ইনিংসের পঞ্চম ওভারেই মাত্র ১ রানে রোহিত শর্মাকে ফেরালেন তিনি।

এর আগে, ইংল্যান্ডের সাউথহ্যাম্পটনে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় ম্যাচটি শুরু হয়। শুরুতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। তবে টসে জিতে ব্যাট করতে নেমে পঞ্চম ওভারে দলের স্কোরবোর্ডে আসে মাত্র ৭ রান। ওভারের দ্বিতীয় বলে মুজিবের বল আঘাত হানে স্ট্যাম্পে। ১০ বল খেলে মাত্র এক রান করে সাজঘরে ফেরেন ভারতীয় ওপেনার রোহিত শর্মা।

এবারের বিশ্বকাপে চার ম্যাচের তিনটিতে জয় পেয়েছে ভারত। একটি ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ৭ পয়েন্ট নিয়ে শীর্ষ চারে আছে ভারত। এবারের বিশ্বকাপের অন্যতম হট ফেবারিট ভারত। অন্যদিকে আফগানিস্তান ইতিমধ্যে পাঁচ ম্যাচ খেলে পাঁচটিতে হেরেছে। পয়েন্ট টেবিলের তলানিতে তাদের অবস্থান।

আরও পড়ুন:  আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে ভারত

বিশ্বকাপে অতীতে ভারতের সঙ্গে দেখা হয়নি আফগানিস্তানের। এবারেই প্রথম বিশ্বকাপে তারা একে অপরের মুখোমুখি হচ্ছে। ২০১৪ সালে এশিয়া কাপে ভারতের কাছে ৮ উইকেট হেরেছিল আফগানরা। অবশ্য গত এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ টাই করে ভারত।

ভারত-আফগানিস্তান ম্যাচের আগে বৃষ্টির সম্ভাবনা একেবারেই নেই। আকাশ পরিষ্কার থাকবে।

ইত্তেফাক/জেডএইচডি