গুগল ও অ্যাপল একজোট হয়ে এয়ারট্যাগ নিরাপদ করবে

অ্যাপলের এয়ারট্যাগ বা অন্যান্য ব্লুটুথ ট্র্যাকার দিয়ে স্টকিং বা ক্রিমিনাল অ্যাপ ব্যবহারের খবর শঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে। অবশেষে গুগল এবং অ্যাপল যৌথভাবে একটি ঘোষণা দিয়েছে।

তারা জানাচ্ছে, যদি কোনো ব্লুটুথ ট্র্যাকিং ডিভাইস তাদের ওপর নজরদারি রাখে তাহলে তার অ্যালার্ট দেওয়ার বিষয়ে উন্নত প্রযুক্তি তৈরির কাজ করছে তারা। ব্লুটুথ ট্র্যাকার অনেক সুবিধা দিলেও অনেক ভয়ংকর সমস্যাও তৈরি করেছে। তাই পুরো খাতেই একটি ভালো নিরাপত্তা ব্যবস্থা জরুরি। এক্ষেত্রে এই প্রযুক্তিখাতের প্রত্যেককেই এগিয়ে আসতে হবে বলে তারা মনে করছেন। ইতোমধ্যে স্যামসাংসহ একাধিক কোম্পানি এ ব্যাপারে আগ্রহ জানিয়েছে।

অ্যাপল প্রথম এয়ারট্যাগ নিয়ে এসেছিল ব্যবহারকারীরা যেন তাদের প্রয়োজনীয় জিনিস খুঁজে পেতে পারেন। তবে কারো ওপর স্টকিং করা হবে এমনটি অ্যাপল চায়নি। সেজন্য তারা প্রযুক্তিগত উন্নয়নের দিকেই মনোযোগ দিতে চলেছে। অ্যাপল ও গুগল ইন্টারনেট ইঞ্জিনিয়ারিং টাস্ক ফোর্স গঠন করার কাজ করছে। আগামী তিন মাসে আগ্রহী কোম্পানিদেরও যুক্ত করা হবে এখানে। এই বছরের শেষেই অ্যান্ড্রয়েড ও আইওএসে নতুন আপডেট চলে আসবে। 

সূত্র: টেক ক্রাঞ্চ