১০ মে মাউন্টেইন ভিউ শোরলাইনের অ্যাম্পিথিয়েটারে গুগলের অ্যানুয়াল ডেভেলপার কনফারেন্স অনুষ্ঠিত হতে চলেছে। দীর্ঘ চার বছর পর এই সম্মেলনের আয়োজন স্বভাবতই বাড়তি প্রত্যাশা তৈরি করেছে। গুগলও তা বুঝতে পেরেছে। তাই তারা তাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে একটি কিনোট ভিডিও দিয়েছে। দেখে নিতে পারেন:
এ বছর গুগলের সিইও সুন্দার পিচাই যে কৃত্রিম বুদ্ধিমত্তাকেই গুরুত্ব দেবেন তা আর বলে দিতে হবে না। এর আগে বাস্তবিক জগতের ব্যবহার বা ভোক্তা সুবিধা বিষয়ক অনেক কিছুকেই গুরুত্ব দেওয়া হলেও এবার কিছুটা ব্যতিক্রম হবে। এটুকু জানা যে পিক্সেল সেভেন-এ এবার বাজারে আসছে। এই ফোনটি নিয়েই নানা তর্ক। অনেকে বলছেন গুগল ৭ এ কমদামি উপাদান ব্যবহার করা হবে। এর স্ক্রিনও এত বড় হবে না। ধারণা করা হচ্ছে স্ক্রিনে ৯০ হার্জ রিফ্রেশ রেট আসবে এবং ৬৪-মেগাপিক্সেলের ক্যামেরা হবে। গুগলের টেনসর জি-২ প্রসেসরও আবার ফিরে এসেছে।
এটি বাদেও গুগল এই সম্মেলনে আনছে পিক্সেল ট্যাবলেট। গত বছর থেকেই এই ডিভাইসের অস্তিত্বের কথা গুগল আমাদের জানাচ্ছে। তবে এটিও একটি ফোল্ডেবল ফোনই হবে। এছাড়া গুগল নেস্ট এয়ারট্যাগ ছাড়াও পিক্সেল বাড এবং পিক্সেল ওয়াচ টু আসছে বাজারে। এই সম্মেলনটি অসংখ্য গ্যাজেটের সমাহার ঘটাবে। তাই আগ্রহও সবার বেশি।