তা র কা দে র বি শ্ব কা প ভা ব না

টাইগারদের খেলা এখন অনেক পরিণত

এবার বিশ্বকাপে বাংলাদেশের খেলা দেখে আমি মুগ্ধ। গত ম্যাচের পরাজয়ের পরও টাইগাররা অস্ট্রেলিয়ার মতো দলের সাথে যে খেলা দেখিয়েছে এতে তাদের আত্মবিশ্বাসের জায়গাটা যে অনেক দৃঢ় তা বোঝা গেছে। আমাদের টাইগারদের খেলা এখন অনেক পরিণত। বাংলাদেশের খেলা মানেই উত্তেজনা। আর বিশ্বকাপ ক্রিকেট মানেই তো উত্সব। খেলা দেখার পরিবেশটাও থাকে উত্সবের মতো। এবার নির্বাচন নিয়ে ব্যস্ত থাকার কারণে সেভাবে খেলা দেখার সুযোগ হয়নি। তবে দেশের খেলাগুলো দেখি।

বিশ্বকাপে আমাদের অবস্থা হয়তো এখন পিছিয়ে। তবে এই পরাজয় নিয়ে আমি আশাহত নই। বাংলাদেশ ক্রিকেট দল এখন বিশ্বের যেকোনো দলকে হারানো ক্ষমতা রাখে।

 

লেখক:অভিনেত্রী