হবিগঞ্জ প্রতিনিধি
আগামীকাল সোমবার হবিগঞ্জ পৌরসভার উপ-নির্বাচন। মেয়রপদে ৫ জন প্রার্থী। তারা হলেন, মিজানুর রহমান মিজান (নৌকা প্রতীক), এম. ইসলাম তরফদার তনু (মোবাইল ফোন প্রতীক), মোঃ মর্তুজ আলী (চামচ প্রতীক), অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু (নারকেল গাছ প্রতীক) ও সৈয়দ কামরুল হাসান (জগ প্রতীক)। মিজান এবার দলীয় প্রতীক নৌকা পেলেও তার সাথে ভোটের মাঠে বিদ্রোহী (স্বতন্ত্র) হিসেবে লড়ছেন নিজদলের আরো ৩ জন প্রার্থী। তারা হলেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মর্তুজ আলী, হবিগঞ্জ পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু ও জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সৈয়দ কামরুল হাসান। পক্ষান্তরে, জেলা শ্রমিকদলের সভাপতি ও বিএনপির জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক এম. ইসলাম তরফদার তনু নির্দলীয় প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ছেন। তার নির্বাচনী প্রতীক মোবাইল ফোন।