আলমডাঙ্গায় ব্যবসায়ী যুবককে হত্যা

আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা

আলমডাঙ্গার হারদী গ্রামে শুক্রবার রাতে ঘরে ঢুকে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আব্দুস সবুর হারদী গ্রামের চেয়ারম্যানপাড়ার মৃত পলান মন্ডলের ছেলে।

চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার কানাই লাল সরকার বলেন, কে বা কারা সবুরকে হত্যা করেছে তা এখনই বলা সম্ভব নয়। তবে খুব দ্রুত হত্যাকারীদের খুঁজে বের করা হবে। তিনি জানান, ইতিমধ্যে এই হত্যাকাণ্ডের তদন্ত শুরু হয়েছে।

থানার ওসি আসাদুজ্জামান মুন্সি জানান, তদন্ত শেষে হত্যাকারীদের সম্পর্কে বিস্তারিত বলা যাবে।