চার সদস্যের তদন্ত কমিটি গঠন

সাতক্ষীরায় নিয়মবহির্ভূত ওষুধ ক্রয়

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা মেডিক্যাল কলেজে নিয়মবহির্ভূতভাবে ওষুধ, এমএসআর ও স্বাস্থ্য যন্ত্রাংশ ক্রয়ের ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জেলা প্রশাসক এস এম  মোস্তফা কামাল শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা প্রশাসক এস এম  মোস্তফা কামাল জানান, এডিএম আবু সাঈদকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন পুলিশ সুপারের প্রতিনিধি, সিভিল সার্জনের প্রতিনিধি ও সদর ইউএনও। আগামী ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদন আসার পর ব্যবস্থা নিতে মন্ত্রিপরিষদ সচিব, স্বাস্থ্য মন্ত্রণালয় ও বিভাগীয় কমিশনার বরাবর পাঠানো হবে।

উল্লেখ্য, বিগত ১৭-১৮ অর্থবছরে সাতক্ষীরা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. কাজী হাবিবুর রহমান ১২ কোটি ৯০ লাখ টাকার ওষুধ, এমএসআর ও স্বাস্থ্য যন্ত্রাংশ কেনেন।