কুমিল্লায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

কুমিল্লার মনোহরগঞ্জে পানিতে ডুবে ইব্রাহীম (৫) ও লামিয়া (৪) নামে ২ শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ মে) দুপুরে উপজেলার ফেনুয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলো উপজেলার ফেনুয়া গ্রামের মো. সোহেল মিয়ার ছেলে ইব্রাহীম এবং একই গ্রামের প্রবাসী লিটন মিয়ার মেয়ে লামিয়া। সম্পর্কে তারা মামাত-ফুফাত ভাই বোন।

জানা যায়, দুপুরে দু‘জনে আম খেতে খেতে বাড়ির সামনে পুকুর পাড়ে যায়। একপর্যায়ে হাত ধুতে গিয়ে তারা পুকুরে পড়ে যায়। এ সময় স্বজনরা এসে তাদের উদ্ধার করে মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সৈয়দ শাহরিয়ার মাহমুদ বিষয়টি নিশ্চিত করেন।