নীলফামারীতে নলকূপ মিস্ত্রি জুয়েল হোসেনকে (২৬) পিটিয়ে হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ করেছে এলাকাবাসী। গতকাল শনিবার সকালে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করেন। এসময় প্রায় দুই ঘণ্টা নীলফামারী ও জলঢাকা সড়কে (হাতিবান্দা মোড়) যান চলাচল বন্ধ ছিল। পরে ওসি মমিনুল ইসলাম বিক্ষোভকারীদের আশ্বস্ত করলে তারা অবরোধ তুলে নেয়। জুয়েল সদর উপজেলার ইটখোলা ইউনিয়নের শ্রীনাথ পাড়া গ্রামের মৃত সুলতান আলীর ছেলে।