পায়রা তাপবিদ্যুত্ কেন্দ্র

কাজে ফিরেছেন চীনা শ্রমিকরা, ছুটি বাংলাদেশিদের

পটুয়াখালীর কলাপাড়া পায়রা তাপ বিদ্যুেকন্দ্রে নির্মাণ কাজে যোগ দিয়েছেন চীনা শ্রমিকরা। তবে বাংলাদেশি শ্রমিকদের ছুটি দেওয়া হয়েছে। এদিকে গ্রেফতার ১৬ বাংলাদেশি শ্রমিককে গতকাল শনিবার আদালতের মাধ্যমে পটুয়াখালী কারাগারে পাঠানো হয়েছে। তদন্ত কমিটি তাদের তদন্ত কার্যক্রম শুরু করেছে।

গতকাল বেলা সাড়ে ১১টার দিকে বিদ্যুত্ প্ল্যান্ট অভ্যন্তরে বাংলা ক্যান্টিন এলাকায় বাংলাদেশি ও চীনা শ্রমিকদের উপস্থিতিতে মতবিনিময় সভা হয়। সভার সিদ্ধান্ত মোতাবেক আগামী ১৫ দিনের জন্য বাংলাদেশি শ্রমিকদের ছুটি দেওয়া হয়েছে। যাদের ঈদের বেতনসহ বকেয়া পাওনা রয়েছে তাদের আগামী তিন দিনের মধ্যে পাওনা পরিশোধের সিদ্ধান্ত নিয়েছে বিসিপিসিএল কর্তৃপক্ষ। কোম্পানির প্রশাসনিক কর্মকর্তা শাহমনি জিকো এ খবর নিশ্চিত করেছেন।