আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, বিএনপির সাহস ও সক্ষমতা থাকলে আন্দোলন করে বেগম খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্ত করে আনুক। গত ১০ বছরে দশ মিনিটের আন্দোলন আমরা দেখতে পেলাম না। তাদের আন্দোলন কবে দেখতে পাবো এটা আমাদের জানা নেই। তারা আন্দোলনের কথা তো বারবারই বলে বেড়াচ্ছে। এখনো পুরানো কথার পুনরাবৃত্তি শুনতে পাচ্ছি। গতকাল শনিবার দুপুরে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি আরো বলেন, বিএনপির গণতন্ত্রের সংজ্ঞা হাস্যকর। বিএনপির পরবর্তী কাউন্সিলে তারেক রহমানকে চেয়ারপারসন করা হতে পারে— এমন আলোচনার পরিপ্রেক্ষিতে ওবায়দুল কাদের বলেন, বিএনপির যেভাবে জন্ম, যেভাবে বিকাশ তাতে তারা এমনটা করলে অবাক হওয়ার কিছু নেই। বিএনপির গঠনতন্ত্র থেকে ৭ ধারা বাদ দিয়ে এটা প্রমাণিত হয়েছে, তারা আত্মস্বীকৃত দুর্নীতিবাজ দল। তারা এই ৭ ধারা থেকে সরে যাবে, এমন আশা করা দুঃস্বপ্নের নামান্তর। সদ্য অনুষ্ঠিত পাঁচ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে বিদ্রোহীদের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, বিদ্রোহীদের ব্যাপারে আমরা কঠোর হবো। আমাদের নেত্রী সিঙ্গাপুর থেকে দেশে ফিরে আসলে আমাদের ওয়ার্কিং কমিটির মিটিং হবে। সেখানে আমরা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করব। ‘নির্বাচনের প্রতি মানুষ আগ্রহ হারিয়ে ফেলেছে’ মর্মে সম্প্রতি সংসদে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, এটা তার ব্যক্তিগত মত হয়ে থাকতে পারে। আমরা এ বিষয়ে কথা বলতে চাই না। এখন বিরোধী দল যদি নির্বাচনে না আসে শুধু আওয়ামী লীগ নির্বাচন করে তাহলে তো সব জায়গায় অন-কনটেস্টে নির্বাচিত হয়ে যাবে। মেনন ভাই যেটা বলেছেন আমি তাকে বলব, তারা যদি সব জায়গায় প্রার্থী দিতে পারতেন তাহলে বিষয়টা অন্যরকম হতো।
আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকীর সকল আয়োজন সম্পন্ন করা হয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আজ রবিবার সকাল সাড়ে ৮টায় বঙ্গবন্ধু ভবনে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্র?তিকৃ?তিতে শ্রদ্ধা নিবেদন, বেলুন ও শা?ন্তির প্রতীক পায়রা উ?ড়িয়ে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হবে। ঢাকা থেকে শুরু করে প্র?তি?টি উপজেলায় সাজসজ্জা করা হয়েছে। কেন্দ্রীয়ভাবে ঢাকায় তিন দিনের কর্মসূ?চি গ্রহণ করা হয়েছে।