চালু হলো বাংলালিংকের নম্বর সিরিজ ‘০১৪’

 

ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক আনুষ্ঠানিকভাবে নতুন নম্বর সিরিজ ০১৪ চালু করেছে। বাংলালিংকের সদর দপ্তর টাইগার্স ডেন-এ ০১৪ সিরিজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) -এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহুরুল হক। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলালিংক-এর চিফ এক্সিকিউটিভ অফিসার এরিক অস, চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান, চিফ কমার্সিয়াল অফিসার রিতেশ কুমার সিংসহ আরো অনেকে।