জুনে অ্যাপলের ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপার কনফারেন্সের মাধ্যমে নতুন অনেক কিছুর ঘোষণা দেওয়া হবে। এজন্য অ্যাপল বেশকিছু এক্সেসিবল ফিচার দেখিয়েছে। এই ফিচারগুলো আইওএস ১৭ এ এসব যুক্ত হবে।
নতুন ফিচারগুলোর মধ্যে এক্সেসিবিলিটি ফিচারটিই সবচেয়ে ভালো বলে মনে করছে অনেকে। ফোন ও ফেসটাইমকে একসঙ্গে করে দেওয়া হয়েছে৷ মেসেজ, ক্যামেরা, ফটো ও গান ইত্যাদি একসঙ্গেই করে দেওয়া যাবে।
আইফোন, আইপ্যাড এবং ম্যাকে লাইভ স্পিচের অপশনও চালু হয়েছে। এছাড়া ডিটেকশন মোড চালু হয়েছে যা অন্ধদের কোনো ছবির বস্তু শনাক্ত করতে সাহায্য করবে। শারীরিক প্রতিবন্ধকতা আছে যাদের তারা একজন ভয়েস কমান্ড ও টাইপিং এর মাধ্যমেই অনেক কিছু করতে পারবেন৷ তা হবে আরও সহজ।