পুরো বিমান ঘিরে ২০৪টি সোনার বার উদ্ধার

ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ২৫ কোটি টাকা মূল্যের ২০৪টি সোনার বার জব্দ করেছে ঢাকা কাস্টম হাউস। বৃহস্পতিবার (১৮ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কাস্টম হাউসের উপ-কমিশনার প্রিভেনটিভ মোকাদ্দিস হোসেন।

জানা গেছে, সকাল ১১টা ২৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে চট্টগ্রাম হয়ে আসা মাস্কাট থেকে বাংলাদেশ বিমানের বিজি ১২২ ফ্লাইটটি। এরপর ঢাকা কাস্টম হাউসের কমিশনারের নির্দেশে বিমানবন্দরের রানওয়েতে পুরো বিমানটি ঘিরে ফেলে কাস্টম কর্মকর্তারা। এরপর বিমানটির কার্গো হোল থেকে পরিত্যক্ত অবস্থায় ২০৪টি সোনার বার জব্দ করা হয়।

dch dhaka airport

জব্দ করা সোনার বারের ওজন প্রায় ২৩ কেজি ৬শ গ্রাম। যার বাজার মূল্য প্রায় ২৫ কোটি টাকা। জব্দ সোনার বারের বিষয়ে আইনানুগ বিষয়ে ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।