নাটোরে যুবকের লাশ উদ্ধার

নাটোরের গুরুদাসপুর উপজেলার সাহাপুর কালিনগর নদীর ঘাট থেকে আনন্দ কুমার হালদার (১৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকাল ৮টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।

আরও পড়ুন: বিভিন্ন অঞ্চলে হালকা বৃষ্টির সম্ভাবনা

পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রতিদিনের মত শনিবার সকালে আনন্দ কর্মে গিয়ে আর বাড়ি ফেরেনি। ওই রাতে সে বাড়ি না ফেরায় বিভিন্ন স্থানে খোঁজাখুজি করা শুরু হয়া। পরে রবিবার সকাল ৮টার দিকে বাড়ির পাশের আত্রাই নদীর তীরে নৌকার ওপর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। সে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার ঢেকুরি গ্রামের সর্গীয় খগেন হালদারের পুত্র। বাবা মা মারা যাওয়ার পর সে গুরুদাসপুরের মশিন্দা ইউনিয়নের সাহাপুর কালিনগর গ্রামের ভগ্নিপতি বকুল হালদারের বাড়িতে থেকে চাঁচকৈড় বাঁশহাটা আম্বিয়া কম্পিউটারে চাকরি করত।

নাটোর থানার ওসি মোজাহারুল ইসলাম বলেন, আনন্দ হালদারের মরদেহে কোনো প্রকার ক্ষতের চিহ্ন ছিল না। ময়না তদন্তের জন্য লাশ নাটোর মর্গে প্রেরণ করা হয়েছে।

ইত্তেফাক/এমআরএম