বিভিন্ন অঞ্চলে হালকা বৃষ্টির সম্ভাবনা

আপডেট : ২৩ জুন ২০১৯, ১৩:৫৫

দেশের বিভিন্ন অঞ্চলে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। রবিবার সকালে আবহাওয়া অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।

এতে সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, খুলনা, বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
পরবর্তী ৭২ ঘণ্টার শেষের দিকে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির প্রবণতা রয়েছে। এছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

আরও পড়ুন: বিটিভির অনুষ্ঠান দূরদর্শনে দেখা যাবে: হাছান মাহমুদ

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপটি বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে তা দুর্বল অবস্থায় রয়েছে।

ইত্তেফাক/এমআরএম