ব্রেন গেম

তিন চোর এক রাতে নারিকেল চুরি করতে বের হলো। বেশ কিছু নারিকেল চুরি করে তারা বিশ্রাম নিতে গিয়ে ঘুমিয়ে পড়ল। হঠাত্ এক চোর জেগে ওঠে এবং তারা তিনজন মিলে যতোগুলো নারিকেল পাড়ল সেগুলোকে সমান তিন ভাগ করে দেখল যে, একটি নারিকেল বেশি আছে। বেশি নেওয়ার লোভে সে তিন ভাগের একভাগ এবং অতিরিক্ত একটি নারিকেল আলাদা করে সরিয়ে রেখে ঘুমিয়ে পড়ল। তারপর দ্বিতীয় এবং তৃতীয় জনও বেশি পাওয়ার লোভে প্রথম চোরের মতো সমান তিন ভাগ করে দেখল যে, একটি করে বেশি থাকে এবং দুজনই এক ভাগ ও একটি বেশি নারিকেল আলাদা করে রেখে ঘুমিয়ে পড়ল।

সকালবেলা তিনজন ঘুম থেকে উঠে ভাগ-বাটোয়ারা করতে বসল এবং সমান তিন ভাগ করে তারা নারিকেল নিয়ে নিল এবং কোনো নারিকেল অবশিষ্ট রইল না।

প্রশ্ন হচ্ছে, তিন চোর মিলে মোট কতোটি নারিকেল পেড়েছিল?

উত্তর আগামীকাল

গতকালের ব্রেন গেমের উত্তর : সংখ্যাটি ৭২