সব ভুলে যাও এখন শুধু
ক্রিকেট খেলা দেখ,
টাইগারদের চমক দেখে
জয় ইতিহাস লেখ।
শক্ত হাতে ব্যটটা ধরে
কী মার যে মারল ওরে
বল ছুটে যায় বেদম জোড়ে,
রানের পাহাড় উঠল গড়ে।
গ্যালারিতে ঝড় তোলে সব
উচ্চ কলরবে,
নিজের ঘরেও খুশির বানে
উঠল মেতে সবে।
সাকিব-লিটন কী দেখাল
ব্যাটে-বলে কিসের আলো
মনের জোর তো আরো ভালো
চোখে মুখে আগুন জ্বালো।
কত দিনের ভাবনা ছিল
এমন খেলাই খেলব,
সবার চোখে খুশির ঝিলিক
পরাণ ভরে দেখব।