আপনার রাশিফল

মুহম্মদ আনিসুল হক

২৪ জুন ২০১৯ খ্রিষ্টাব্দ, সোমবার

আজ ১০ আষাঢ় ১৪২৬ বঙ্গাব্দ এবং ২০ শাওয়াল ১৪৪০ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কর্কট রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ২৪ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ৫২ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কর্কট রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৬। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: চন্দ্র ও শুক্র। আপনার শুভ সংখ্যা: ২ ও ৬।  শুভ বার: সোম ও শুক্র। শুভ রত্ন: হীরা ও মুক্তা।  জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

বন্ধুদের সঙ্গে সম্পর্ক ভালো থাকতে পারে। কোনো আশা পূরণ হতে পারে। আর্থিক দিক ভালো যাবে। ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন।      

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)  

কর্মপরিবেশ অনুকূল থাকবে। বেকারদের কারো কারো কর্মসংস্থান হতে পারে। কোনো আশা পূরণ হতে পারে। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পাবে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

সামাজিক যোগাযোগ অব্যাহত রাখুন। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। কোনো আশা পূরণ হতে পারে। পেশাগত দিক ভালো যাবে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

দিনটি মিশ্র সম্ভাবনাময়। কোনো ধরনের সামাজিক সমস্যার উদ্ভব হতে পারে। রিপুকে সংযত রাখুন। অন্যথায় বদনাম হতে পারে। আজ কোনো ঝুঁকি নেওয়া ঠিক হবে না।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। অবিবাহিতদের কারো কারো বিয়ে হতে পারে। পারস্পরিক সামাজিক সম্পর্ক ভালো থাকবে। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

শরীর ভালো যাবে না। খাওয়াদাওয়ায় সতর্ক থাকুন। পেটের পীড়ায় ভুগতে পারেন। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। শত্রুকে দুর্বল ভাবা ঠিক হবে না।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

দিনটি শুভ সম্ভাবনাময়। প্রেম-ভালোবাসার জন্য সময় অনুকূল থাকতে পারে। প্রণয়-প্রস্তাবে সাড়া পেতে পারেন। সম্ভাব্যক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে। রোমান্স ও বিনোদন শুভ।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

মাতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ মায়ের আরোগ্য লাভ হতে পারে। মন ভালো থাকবে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

আত্মীয়দের সঙ্গে যোগাযোগ হতে পারে। প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। কারো সঙ্গে নতুন কোনো সম্পর্ক তৈরি হতে পারে। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

বাড়িতে অতিথি সমাগম হতে পারে। অতিথি আপ্যায়নে ব্যয় কিছুটা বাড়তে পারে। পড়াশোনায় আনন্দ পাবেন। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। আর্থিক দিক মোটামুটি ভালো থাকবে।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

শরীর ভালো থাকবে। মানসিক প্রশান্তি বজায় থাকবে। দাম্পত্য সম্পর্ক ভালো যেতে পারে। বিনয়ী আচরণ দিয়ে অন্যের মন জয় করতে পারবেন। ব্যক্তিত্ব বিকাশের সুযোগ পেতে পারেন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

শরীর ভালো যাবে না। অবহেলা না করে চিকিত্সা নিন। ব্যয় বৃদ্ধি পেতে পারে। মামলা-মোকদ্দমা এড়িয়ে চলুন। দূরের যাত্রা শুভ।