মোহাম্মদপুরে বিদ্যুত্স্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু

ইত্তেফাক রিপোর্ট

মোহাম্মদপুর এলাকায় ভবনে কাজ করার সময় বিদ্যুত্স্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। তারা হলেন আসিফ ও রাজন। রবিবার এ ঘটনা ঘটে। মোহাম্মদপুরের আজিজ কো-অপারেটিভের মোড়ে  দোতলা ভবনে রংয়ের কাজ করছিলেন তিনজন। ভবনের পাশের সড়কে বিদ্যুত্ লাইনের তার। বেলা সাড়ে ১১টায় কাজ করার সময় তাতে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে নিচে পড়ে যান আসিফ ও রাজন। আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিত্সক তাদের মৃত ঘোষণা করেন।