ইন্দুরকানীতে ছবিসহ ভোটার হালনাগাদ শুরু ৫ জুলাই

ইন্দুরকানী (পিরোজপুর) সংবাদদাতা

পিরোজপুরের ইন্দুরকানীতে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ আগামী ৫ জুলাই শুরু হতে যাচ্ছে। চলবে ২৫ জুলাই পর্যন্ত।

এসময় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত মৃত ব্যক্তিদের নাম কর্তনসহ নতুন ভোটারদের নাম সংগ্রহ করা হবে। পরে আগস্টের ১ তারিখ হতে ২৩ তারিখ পর্যন্ত ছবি, দশ আঙুলের ছাপ ও চোখের আইরিশ সংগ্রহ করা হবে নতুন ভোটারদের। উপজেলার তিনটি ইউনিয়নে মোট ১৬ দিন এ কার্যক্রম চলবে বলে জানিয়েছে উপজেলা নির্বাচন অফিস।

রবিবার উপজেলা সভাকক্ষে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি-২০১৯ উপলক্ষে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা হয়।

কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা নির্বাচন অফিসার এ এস এম রোকনুজ্জামান খান।