ঝিনাইদহে অস্ত্র ও গুলি উদ্ধার

মাদক ব্যবসায়ী আটক

ভ্রাম্যমাণ প্রতিনিধি

ঝিনাইদহ সদর উপজেলার মথুরাপুর গ্রাম থেকে রবিবার দুপুরে অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার করেছে পুলিশ। এ সময় শহিদুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান খান জানান, মথুরাপুর গ্রাম থেকে মাদক ব্যবসায়ীরা চালান নিয়ে ঝিনাইদহ শহরে আসছে গোপন খবরে পুলিশ সেখানে অভিযান চালাতে যায়। এ সময় শহিদুল ইসলাম তার পিস্তল বের করে পুলিশের দিকে তাক করে। পুলিশ তখন গুলি ছুড়ে। পায়ে গুলি লেগে শহিদুল পড়ে যায়। অন্যরা পালিয়ে যায়। পুলিশ শহিদুলের কাছ থেকে একটি পিস্তল, এক রাউন্ড গুলি ও সাড়ে ৫শ পিস ইয়াবা উদ্ধার করে। তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শহিদুলের বিরুদ্ধে ১১টি মাদক মামলা আছে বলেও ওসি জানান।