টেস্টে মুখোমুখি হচ্ছে আফগানিস্তান-আয়ারল্যান্ড

আসছে মার্চে টেস্ট ক্রিকেটে মুখোমুখি হবে দুই নবীন সদস্য আয়ারল্যান্ড ও আফগানিস্তান। আগামী ১৭ মার্চ ম্যাচটি অনুষ্ঠিত হবে আফগানিস্তানের হোম ভেন্যু ভারতের দেহরাদুনে। শুধু তাই নয়, রাজিব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন টি-টোয়েন্টি, পাঁচ ওয়ানডেও খেলব আফগানিস্তান। টেস্ট মর্যাদা পাওয়ার পর উভয় দলই সাদা পোশাকে  নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে। বিদেশের মাটিতে এটা হবে আয়ারল্যান্ডের প্রথম টেস্ট ম্যাচ। ২০১৮ সালের শুরুতে নিজ মাঠে পাকিস্তানের বিপক্ষে  নিজেদের অভিষেক টেস্ট খেলেছিল  আইরিশরা। পক্ষান্তরে বেঙ্গালুরুতে ভারতের বিপক্ষে নিজেদের অভিষেক টেস্ট খেলেছিল আফগানিস্তান।