দিনাজপুরে আজিজুর রহমানের নামে সড়ক

স্টাফ রিপোর্টার, দিনাজপুর

দিনাজপুর শহরের ঘাসিপাড়া বটতলা মোড়ে (ঘাসিপাড়া বটতলা হতে মডার্ণ মোড় পেট্রোল পাম্প পর্যন্ত এবং বটতলা মোড় হতে ছয় রাস্তা মোড় পর্যন্ত) দুটি সড়কের নামকরণ হয় দিনাজপুরের রাজনীতিবিদ ও সাবেক এমএনএ মো. আজিজুর রহমান অ্যাডভোকেটের নামে। রবিবার সকালে রাস্তা দুইটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মরহুম মো. আজিজুর রহমান অ্যাডভোকেটের মেয়ে, মহিলা সংসদ  সদস্য এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট জাকিয়া তাবাস্সুম জুঁই।