সিলেট বিভাগের একটি প্রশাসনিক জেলা হবিগঞ্জ। সিলেট থেকে দূরত্ব প্রায় ১০০ কিলোমিটার। বিভাগীয় শহরে প্রতিদিন গুরুত্বপূর্ণ কাজে হবিগঞ্জ-সিলেট যাতায়াত করতে হয়। যোগাযোগব্যবস্থায় ঢাকা-সিলেট মহাসড়ক ব্যবহার হলেও উন্নত কোনো বাস সার্ভিস নেই। যদিও স্থানীয় পর্যায়ে কিছু পরিবহন চালু আছে, কিন্তু তাদের মনোভাব ও কিছু স্টাফের আচরণ অসহনীয়। টিকিট থেকে শুরু করে গন্তব্য স্থানে পৌঁছা পযর্ন্ত নানান ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের। তাই সিলেট থেকে হবিগঞ্জ যাতায়াতের জন্য উন্নত বাস সার্ভিস চালুর জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কতৃপক্ষের দৃষ্টি আর্কষণ করছি।
মো. আজিজুর রহমান আজিজ
নবিগঞ্জ, হবিগঞ্জ