ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ৮ হাজার পিস ইয়াবাসহ পীরগঞ্জ থানার এসআই হেলালকে গ্রেফতার করেছে ঠাকুরগাঁও ডিবি পুলিশ।
রবিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁও ডিবি ওসি রফিকুল ইসলামের নেতৃত্বে একটি টিম পীরগঞ্জ থানার এসআই হেলালের বাড়িতে অভিযান চালিয়ে প্রায় ৮ হাজার ইয়াবাসহ হেলাল ও তার সোর্স থানার সুইপার মানিককে গ্রেফতার করেন। এ ঘটনার পর রাণীশংকৈল ও পীরগঞ্জ জোনের সার্কেল এসপি মোস্তাফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা ডিবি ওসি রফিকুল ইসলাম বলেন, আমরা অভিযান চালিয়ে তার বাসা থেকে ৮ হাজার পিস ইয়াবাসহ তার সহযোগী মানিককে গ্রেফতার করেছে। আমাদের অভিযান এখনো চলেছে। তার তথ্যের ভিত্তিতে আরো মাদক উ"ার হতে পারে বলে জানান ঠাকুরগাঁও ডিবি ওসি।
পীরগঞ্জ থানার ওসি বজলুর রহমান জানান, এটি থানার জন্য একটি নিন্দনীয় বিষয়। ওই এসআইয়ের সাথে আর কেউ জড়িত আছে কি না সেটা পুলিশ খতিয়ে দেখছে।