টেকনাফে বন্দুকযুদ্ধে রোহিঙ্গা মানব পাচারকারীসহ নিহত ২

টেকনাফে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে রোহিঙ্গা মানব পাচারকারীসহ দুজন নিহত হয়েছে। এ ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হয়েছে। ঘটনাস্থল থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে।

শনিবার দিবাগত রাতে টেকনাফ পুলিশের হাতে আটক ৪৯ জন মানবপাচার মামলার আসামি টেকনাফ নাইট্যং পাড়ার মো. রুবেল (২৩) এবং কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের হাবিবুল্লাহর ছেলে ওমর ফারুককে (১৯) নিয়ে পুলিশ সাবরাং কাটাবনিয়া নৌকা ঘাটে অভিযানে যায়। সেখানে গোলাগুলির ঘটনা ঘটে। এতে থানা পুলিশের এসআই নুরুল ইসলাম (২৯), কনস্টেবল শামীম রেজা ও মহি উদ্দিন আহত হন। ঘটনাস্থল হতে দুটি দেশীয় অস্ত্র, ১১ রাউন্ড কার্তুজসহ গুলিবিদ্ধ দুজনকে উদ্ধার করা হয়।