স্পোর্টস রিপোর্টার
উশু ফেডারেশন আয়োজিত দ্বিতীয় অ্যাম্বেসেডর কাপ চায়না-বাংলাদেশ উশু ডেমনেস্ট্রশনে বিভিন্ন ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বিকেএসপি, ঢাকা জেলা ক্রীড়া সংস্থা, সেনাবাহিনী ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থা।
গতকাল জাতীয় ক্রীড়া পরিষদের জিমনেসিয়ামে দিনব্যাপী এ আয়োজনে ডিফিক্যাল্টি ইভেন্টে বিকেএসপি চ্যাম্পিয়ন, কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থা রানার্সআপ। ইনোভেটিভ মুভমেন্টে ঢাকা চ্যাম্পিয়ন এবং গারো উশু অ্যাসোসিয়েশন রানার্সআপ। গ্রুপ পারফরম্যান্সে সেনাবাহিনী চ্যাম্পিয়ন এবং ডায়মন্ড মার্শাল আর্ট রানার্সআপ। ওভারঅল ইভেন্টে রাজশাহী চ্যাম্পিয়ন এবং ঢাকা উত্তর মার্শাল আর্ট রানার্সআপ হয়। বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ঝাং জু পুরস্কার বিতরণ করেন এবং তিনি ৬৫ লাখ টাকার চেক উপহার দেন। উশুর উন্নতির জন্য চীন এবার নিয়ে দুই বছর অর্থ সহযোগিতা দিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল প্রমুখ।
৩০টি ইভেন্টে ৩০০ খেলোয়াড় অংশগ্রহণ করে।