আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মো. রশিদুল আলম ও যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল-আলম হানিফ এমপির বড় বোন আশরাফুন আলেয়া (৭৮) আর নেই। গতকাল রবিবার বেলা সাড়ে ১১টায় ঢাকাস্থ গ্রীণ লাইফ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তিনি ২ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
আশরাফুন আলেয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোকবার্তায় তিনি আশরাফুন আলেয়ার পবিত্র আত্মার মাগফেরাত কামনা এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপিও এক শোক বিবৃতিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।