তানিয়া আক্তার তুলী
বরিশালের হিজলার আলীম মাদ্রাসার ফাজিলের মেধাবী ছাত্রী তানিয়া আক্তার তুলী (১৭) ব্লাড ক্যান্সারে আক্রান্ত। মিটফোর্ড মেডিক্যাল কলেজ হাসপাতালে অধ্যাপক ডা. সিরাজুল ইসলামের তত্ত্বাবধানে মেয়েটির চিকিত্সা চলছে। চিকিত্সকরা বলেছেন, তুলীকে বাঁচাতে হলে তার বোনম্যারো বদলাতে হবে। এজন্য লাগবে অন্তত ৩০ লাখ টাকা। তুলীর দরিদ্র পিতা জাকির হোসেন মেয়ের চিকিত্সার্থে সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সাহায্যের আবেদন করেছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: মোসাম্মত্ হোসনে আরা বেগম (জাকির হোসেনের স্ত্রী), ব্যাংক অ্যাকাউন্ট নং - ৫০৯৮, বাংলাদেশ কৃষি ব্যাংক, হিজলা শাখা। এছাড়া জাকিরের ব্যক্তিগত ০১৭১০-০৮১০৬৭ নম্বরে বিকাশেও টাকা পাঠানো যাবে।