ঢাকা কলেজ এইচএসসি-৯৫ সোসাইটির সভাপতি বদরুল সাধারণ সম্পাদক আল মামুন

 

ঢাকা কলেজ এইচএসসি-৯৫ সোসাইটির নির্বাচন গত শনিবার ঢাকা কলেজ টিচার্স লাউঞ্জে অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে একেএম বদরুল আলম (লিটন) এবং সাধারণ সম্পাদক পদে ইঞ্জি. আল মামুন এম আতিকুল ইসলাম (আতিক মামুন) নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতি পদে ডা. মো. আতিকুর রহমান ও ব্যারিস্টার শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মঈনুল বারী মহসিন, সিএফও পদে মো. মোস্তাফিজুর রহমান, সদস্য পদে মইনুল ইসলাম হিটু, আব্দুর রাজ্জাক, মো. হাসিনুর রহমান বাবু, ডাঃ রাশেদুল হাসান ও মো. মনিরুজ্জামান শেখ মনি নির্বাচিত হয়েছেন। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ব্যারিস্টার মাহবুবুর রহমান খান, রাশেদুল ইসলাম, মুহিব ইকবাল ও আহসান কবির। -প্রেস বিজ্ঞপ্তি