সিদ্ধিরগঞ্জে নবজাতকের লাশ উদ্ধার

সিদ্ধিরগঞ্জ থেকে আনুমানিক দুই দিন বয়সী এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে সিদ্ধিরগঞ্জের মিজমিজি ধনুহাজি রোড এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জানা যায়, রাস্তার পাশে একটি বাজারের ব্যাগে ওই নবজাতকের লাশ পায় স্থানীয় লোকজন। এরপর তারা ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি জানালে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।