দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ট্রাস্টি বোর্ডের নতুন সদস্য হয়েছেন সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. পারভীন হাসান, বিশিষ্ট লেখক ও সাংবাদিক আবুল মোমেন এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. ফখরুল আলম। তারা যথাক্রমে সেলিনা হোসেন, ড. এ. টি. এম শামসুল হুদা ও অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলামের স্থলাভিষিক্ত হয়েছেন। অধ্যাপক ড. পারভীন হাসান টিআইবির ট্রাস্টি বোর্ডের মহাসচিবও নির্বাচিত হয়েছেন। এছাড়া অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম টিআইবির ন্যায়পালের দায়িত্ব গ্রহণ করেছেন, তিনি ড. এ. টি. এম শামসুল হুদার স্থলাভিষিক্ত হয়েছেন। গতকাল রবিবার টিআইবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।