ভারতের জেলেই খুন শিখ ধর্মগ্রন্থ অবমাননার মূল অভিযুক্ত

ভারতের জেলেই খুন হয়েছেন ২০১৫ সালে শিখ ধর্মগ্রন্থ অবমাননার ঘটনায় মূল অভিযুক্ত মহিন্দর পাল বিট্টু। এ ঘটনার পর সাম্প্রদায়িক দাঙ্গার আশঙ্কায় পাঞ্জাবজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং ঘটনায় জড়িতদের কড়া শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন।

এনডিটিভির খবরে বলা হয়েছে, ৪৯ বছরের মহিন্দর পাল বিট্টু ২০১৫ সালে ফরিদকোট জেলার বারগারিতে শিখ ধর্মগ্রন্থের অবমাননার ঘটনায় পাতিয়ালার নিউ নভ জেলে বন্দি ছিলেন। সেখানেই অন্য দুই বন্দি গুরুসেবক সিং ও মনিন্দর সিং তাকে খুন করে বলে অভিযো ওঠেছে। এ ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী। পাশাপাশি এ ঘটনা নিয়ে যাতে কোনো রকম গুজব ছড়ানো না হয় সে ব্যাপারেও সকলকে স্পষ্ট নির্দেশনা দেন তিনি। সব ধর্মের মানুষের প্রতি শান্তি বজায় রাখার আবেদনও জানান অমরিন্দর সিং।