এফআর টাওয়ারে অগ্নিকাণ্ড

জামিন পেয়েছেন রূপায়ণের চেয়ারম্যান

রাজধানীর বনানীতে এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় দায়েরকৃত মামলায় রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুলকে জামিন দেওয়া হয়েছে। গতকাল রবিবার ঢাকার মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরী জামিন মঞ্জুর করেন। মামলার এজাহারনামীয় এ আসামি সকালে আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন।

চলতি বছরের গত ৬ মে জামিন পান টাওয়ারের জমির মালিক এস এম এইচ আই ফারুক। গত ১১ এপ্রিল জামিন পান টাওয়ারের বর্ধিত অংশের মালিক তাসভীর-উল ইসলাম।

চলতি বছরের গত ২৮ মার্চ বনানীর এফআর টাওয়ারে আগুন লেগে ২৬ জন নিহত হন। শতাধিক লোক আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিত্সা নেন। ঐ ঘটনায় তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে এজাহার দায়ের করে পুলিশ।