মঙ্গলবার (৬ জুন) মিরপুর শেওড়াপাড়ার মেহফিল কনভেশন হলে উৎসবমুখর পরিবেশে আয়োজন হলো 'মিরপুর ফার্নিচার ঈদ উৎসব ২০২৩' এর উদ্বোধনী অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, এমপি এবং সভাপতিত্ব করেন বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির মিরপুর অঞ্চলের সভাপতি শেখ আব্দুল আউয়াল। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির সভাপতি সেলিম এইচ রহমান, মহাসচিব, মোঃ ইলিয়াস সরকার এবং সাংগঠনিক সম্পাদক এ করিম মজুমদার।
ঈদের আগের রাত পর্যন্ত আগারগাঁও থেকে মিরপুর ১০ পর্যন্ত রাস্তার দুই পাশে সব ফার্নিচারে দোকানে চলবে এই বিশাল মেলা। মেলায় ফার্নিচার প্রতিষ্ঠান হাতিল, আখতার, নাভানা, নাদিয়াসহ ১০০টি প্রতিষ্ঠানের শোরুম যুক্ত থাকছে। মেলায় ক্রেতাদের জন্য বিশেষ আকর্ষণ হিসেবে সর্বমোট ৪০ লাখ টাকার পুরস্কার-সহ থাকছে স্ক্র্যাচ কার্ডে নিশ্চিত নগদ মূল্য ছাড়। এছাড়াও শিশুদের জন্য থাকছে চিত্রাঙ্গন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিশেষ পুরস্কার পাওয়ার সুযোগ।
প্রধান অতিথি বলেন, দেশীয় পণ্যের বাজার বড় করতে বর্তমান সরকার একদিকে বিদেশী পণ্য আমদানি নিরসাহিত করছে অন্যদিকে রপ্তানি বাড়াতে সব ধরনের সহযোগিতা প্রদান করছে ব্যবসায়ীদের। আমি আশা করছি এই মেলার মাধ্যমে দেশেও চাহিদা মিটিয়ে ফার্নিচার বিদেশে রপ্তানি বাড়তে সহায়ক হবে।