মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কাছ থেকে একটি ব্যক্তিগত চিঠি পেয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। ওই চিঠিকে ‘চমত্কার’ বলে বর্ণনা করে কিম বলেছেন, চিঠির কৌতূহলোদ্দীপক বিষয়বস্তুত নিয়ে তিনি গভীরভাবে ভাবছেন। ট্রাম্পের অসাধারণ সাহসেরও প্রশংসাও করেছেন তিনি। হোয়াইট হাউস জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পই কিমকে চিঠি দিয়েছেন। এ মাসের শুরুতে ট্রাম্প বলেছিলেন, কিমের কাছ থেকে সুন্দর চিঠি পেয়েছেন। গত ফেব্রুয়ারিতে ভিয়েতনামে ট্রাম্প এবং কিমের বৈঠকটি কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়। এরপর থেকে দুই দেশের মধ্যে আলোচনা স্থগিত হয়ে আছে। তবে দুই নেতাই বেশ কয়েকটি চিঠি আদান-প্রদান করেছেন। যুক্তরাষ্ট্রের দাবি, উত্তর কোরিয়াকে তাদের পারমাণবিক কর্মসূচি ত্যাগ করতে হবে। তবে উত্তর কোরিয়ার দাবি, আগে তাদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। -বিবিসি