ধর্মীয় অনুষ্ঠান চলাকালে ভারতের রাজস্থানে ঝড়ে তাবু ভেঙে ১৪ জনের মৃত্যু হয়েছে। আহত অর্ধশতাধিক। গতকাল বিকেলে রাজ্যের জসোল গ্রামের একটি স্কুলে রামনাম অনুষ্ঠান চলছিল। বারমেরের অতিরিক্ত পুলিশ সুপার নিভ সিং জানিয়েছেন, রাম কথা পাঠ হচ্ছিল সেখানে। প্রবল ঝড়ে তাবুটি ভেঙে তার নিচে চাপা পড়েন অনেকে। খবর পেয়ে স্থানীয় প্রশাসন সেখানে উদ্ধারকাজ চালায়। একে একে সকলকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়। ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। হাসপাতালে চিকিত্সাধীন অর্ধ শতাধিক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইটার বার্তায় গভীর শোক প্রকাশ করেছেন। -এনডিটিভি