বরিশালে ৫ জামায়াতের নেতা আটক 

বরিশাল নগরী থেকে জামায়াতের পাঁচ নেতাকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৯ জুন) দিবাগত গভীর রাতে তাদের আটক করা হয় বলে মহানগর পুলিশের কাউনিয়া থানার ওসি জানিয়েছেন। 

আটককৃতরা হলো- নগরী কাউনিয়া থানা জামায়াতের সেক্রেটারী আব্দুর রহমান, নগরীর ৪ নম্বর ওয়ার্ডের সভাপতি সাইফুল ইসলাম, ৫ নম্বর ওয়ার্ডের সভাপতি ফেরদৌস গাজী, একই ওয়ার্ডের সেক্রেটারি মো. ইব্রাহিম ও সক্রিয় কর্মী সাইফুল ইসলাম। 

কাউনিয়া থানার ওসি আব্দুর রহমান মুকুল জানান, নগরীর কাউনিয়া সাধুর বটতলা এলাকার হাওলাদার মঞ্জিলের দ্বিতীয় তলায় একটি বাসায় জামায়াতের নেতারা গোপন বৈঠক করে। এ খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে ৫ জনকে আটক করা হয়েছে।
 
তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া বলে জানিয়েছেন ওসি।