এক ম্যাচ বাইরে থাকার পরই দলে ফিরলেন সাইফ উদ্দিন ও মোসাদ্দেক হোসেন। চোটের কারণে এ দুজনের কেউই ছিলেন না ট্রেন্টব্রিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে।তাদের পরিবর্তে ওই ম্যাচে খেলেন রুবেল হোসেন ও সাব্বির রহমান।
সাউদাম্পটনের আফগানিস্তানের বিপক্ষে টসে হেরে ব্যাট করছে বাংলাদেশ। বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়ার আশা বাঁচিযে রাখতে এই ম্যাচে জয় ছাড়া কোনও বিকল্প নেই্। হাল্কা বৃষ্টির কারণে টসে কিছুটা বিলম্ব হয়।
বাংলাদেশ দল: তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মাশরাফি বিন মুর্তজা, মোস্তাফিজুর রহমান।
ইত্তেফাক/কেআই