ব্রিফকেস হাতে রাস্তা দিয়ে যাচ্ছিল এক লোক। সার্জেন্ট তার পথ আটকাল। নাম-ঠিকানা জিজ্ঞেস করে জানতে চাইল, ব্রিফকেসের ভেতর কী আছে।
লোকটি বলল, টাকা।
ব্রিফকেস খুলে সার্জেন্ট দেখল সাত্যিই টাকা। অনেক টাকা।
: এত টাকা কোথায় পেলে?
: জুয়া খেলে।
জুয়া খেলে এত টাকা পাওয়া যেতে পারে সার্জেন্ট তা বিশ্বাস করতে চাইল না কিছুতেই।
লোকটি বলল, ঠিক আছে আমি এখনই প্রমাণ করছি। ওই যে দূরে গাছটা দেখা যাচ্ছে ওটা ছুঁয়ে ফিরে আসার আগে তুমি যদি তোমার জুতো খুলতে পার তা হলে পঞ্চাশ টাকা পাবে। রাজি?
নিশ্চিত জিত জেনে সার্জেন্ট রাজি হয়ে গেল। লোকটি দৌড় দিল। ফিরে আসার আগেই সার্জেন্ট তার জুতা খুলে ফেলল। বাজিতে জিতে সার্জেন্ট বলল, তোমার মতো এত বোকা লোক আমি আমার জীবনে দেখিনি।
লোকটি মুচকি হেসে একটু দূরে দাঁড়িয়ে থাকা কিছু লোককে দেখিয়ে বলল, ওখানে কত জন লোক আছে বল তো।
: জন চল্লিশেক।
: হলো না, ছেচল্লিশ জন। ওদের সঙ্গে আমার বাজি হয়েছিল যদি তোমার জুতো খোলাতে পারি তা হলে প্রত্যেকে পাঁচ টাকা করে দেবে। এখন বিশ্বাস হয়েছে তো যে, জুয়া খেলেই আমি এত টাকা পেয়েছি।